[ দেশজুড়ে ]
উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গা গ্রেফতার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গা গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৩টার দিকে উখিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোহাম্মদ শাকের, ক্যাম্প-১১ এলাকার ই-৪ ব্লকের আব্দুল মালেকের ছেলে। তিনি জিআর-২৫/১৯ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার বিকেল ৩ টার দিকে এসআই মহসীনের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প -১১ এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ শাকেরকে গ্রেফতার করা হয়।
গত জুনেও এসআই মহসীনের নেতৃত্বে একজন যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিসহ ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!