ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে কাটায় লাশ হলেন যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ৭ জুলাই ২০২২
বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে কাটায় লাশ হলেন যুবক
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রাজু ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পৌর এলাকার দক্ষিণ পৈরতলা রেলগেট থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। 

নিহত রাজু জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণ পাড়ার সাধন বনিকের ছেলে। তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে রাজু ইসলাম নামে পরিচিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন খান নোমান জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দক্ষিণ পৈরতলা রেলগেটের পাশে লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে তার স্ত্রী সোহাগী আক্তার পুলিশ ফাঁড়িতে আসেন।

নিহতের স্ত্রীর বরাত দিয়ে তিনি আরো জানান, বুধবার রাতে রাজু বাড়ি থেকে বের হন। সকালে তার মোবাইলে কল দেওয়া হলে অন্য এক ব্যক্তি রিসিভ করে জানান মোবাইলের মালিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!