ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মা রান্নায় ব্যস্ত, বন্যার পানিতে মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৩, ৬ জুলাই ২০২২
মা রান্নায় ব্যস্ত, বন্যার পানিতে মিলল শিশুর মরদেহ
ছবি: সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বুধবার দুপুরে বন্যার পানিতে ডুবে তাসিম নামের দেড় বছরের এক শিশু মারা গেছে। উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটির বাড়ির উঠানে খেলা করছিল।

এ সময় তার মা ঘরে রান্না করছিলেন। এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের বন্যার পানিতে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে বন্যার পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরীর ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম জানান, মারা যাওয়া শিশুটির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!