ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় গাঁজাসহ র‌্যাবের হাতে ধরা ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ৬ জুলাই ২০২২
বগুড়ায় গাঁজাসহ র‌্যাবের হাতে ধরা ২
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। একইসঙ্গে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। 

বুধবার দুপুরে মাদক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের জুয়ানপুর গাড়ীদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুরের সন্তোষা গ্রামের ট্রাকচালক সোহেল রানা ও  হেলপার সজিব মৃধা। এ সময় তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল জব্দ করা হয়।

বগুড়ার র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. নজরুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে পাবনাগামী একটি ট্রাকে গাঁজার চালান যাচ্ছে। এমন সংবাদে শেরপুরের জুয়ানপুর গাড়ীদহ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে ওই ট্রাক থেকে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

শেরপুর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, তাদের মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাঁজা বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!