ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এএসআই আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ৩ জুলাই ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এএসআই আহত
গ্রেফতারকৃত জুনায়েদ আহমেদ- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দিন-দুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সদর মডেল থানার এএসআই হারুন অর রশিদ আহত হয়েছেন। এ সময় জুনায়েদ আহমেদ নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।

রোববার দুপুর ২টার দিকে জেলা শহরের দক্ষিণ পৈরতলা কাওয়ালিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জুনায়েদ আহমেদ দক্ষিণ পৈরতলার আলমগীর মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, দুপুরে জেলা শহরের পৈরতলা-গোকর্ণঘাট সড়কে ডিউটি করছিল পুলিশের একটি দল। দুপুর ২টার দিকে কাওয়ালিহাটি মসজিদের কাছে তিন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ তাদেরকে আটক করতে গেলে ছিনতাইকারী জুনায়েদ এএসআই হারুন অর রশিদকে ছুরিকাঘাত করে। এ সময় অপর দুই ছিনতাইকারী মোটরসাইকেলে পালিয়ে যায়। পুলিশ জুনায়েদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, আহত এএসআই হারুন অর রশিদকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!