ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

উখিয়ায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ১ জুলাই ২০২২
উখিয়ায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা গরু বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

আটককৃত আবু ছৈয়দ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দ আহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ঐ রোহিঙ্গাকে আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আটককৃত রোহিঙ্গার কাছ থেকে একটি মোবাইল ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!