ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ৩০ জুন ২০২২
টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি চাপাতিসহ নুর হাসান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার ভোররাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম।

তিনি জানান, আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নুরালী পাড়ার পাহাড়ের ঢালু থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

আটক নুর হাসান নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের আই/৯ ব্লকের মোস্তফা কামালের ছেলে। তিনি রোহিঙ্গা সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন এপিবিএন কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!