ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিক্ষক হত্যায় জিতুর বাবার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ২৯ জুন ২০২২
শিক্ষক হত্যায় জিতুর বাবার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
অভিযুক্ত শিক্ষার্থী জিতুর বাবা উজ্জ্বল হোসেন -ছবি: ডেইলি বাংলাদেশ

আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে (৪৫) গ্রেফতার দেখানো হয়েছে। এরপর ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২৯ জুন) দুপুরে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৫ জুন দুপুরে সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করে দশম শ্রেণির ওই শিক্ষার্থী। পরে গত ২৭ জুন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক উৎপল কুমার সরকার।

এদিকে মঙ্গলবার (২৯ জুন) রাতে কুষ্টিয়া থেকে অভিযুক্ত জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে আটক করে পুলিশ। পরে একই দিন রাতে তাকে আশুলিয়া থানায় আনা হয়। এ সময় তাকে গ্রেফতার দেখানো হয়। হত্যাকাণ্ডের ঘটনার পর পরিবারসহ গা ঢাকা দিয়েছিলেন উজ্জ্বল হাজী।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, গ্রেফতারকৃত উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ শেষে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তার রিমান্ড মঞ্জুর হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!