[ দেশজুড়ে ]
রেললাইনে বন্ধুদের সঙ্গে আড্ডা, মুহূর্তেই নিথর হলেন কলেজছাত্র
নিহতের কলেজ আইডি কার্ড
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রেললাইনে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে চাষাঢ়া ফরিদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নূর হোসেন। তিনি সরকারি তোলারাম কলেজের ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মোখলেস জানান, সকালে চাষাঢ়া ফরিদা ক্লিনিকের সামনে রেললাইনে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন নূর হোসেন। এ সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এতে ছিন্নবিছিন্ন হয়ে যায় তার শরীর।
এসআই মোখলেস আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে মরদেহটি জেলা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!