ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১৭৫০ কাঁঠাল নিয়ে খালে পড়ল ট্রাক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৭, ২৪ জুন ২০২২
১৭৫০ কাঁঠাল নিয়ে খালে পড়ল ট্রাক
উল্টে পড়া কাঁঠালবোঝাই ট্রাক

নোয়াখালীর সুবর্ণচরে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ১৭৫০টি কাঁঠাল নিয়ে খালে উল্টে পড়েছে একটি ট্রাক। তবে এতে কেউ হতাহত হননি।

শুক্রবার বেলা ১১টার দিকে খাসেরহাট-বাংলাবাজার সড়কের উপজেলার হাদী মার্কেট সংলগ্ন সফি সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন বলেন, ঢাকা থেকে ১৭৫০টি কাঁঠাল নিয়ে সুবর্ণচরে আসেন ট্রাকচালক মো. বিল্লাল। ট্রাকে আমাদের তিন ব্যবসায়ীর কাঁঠাল ছিল। যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। সড়ক চিকন হওয়ায় অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকটি উল্টে খালে পড়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এ দুর্ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মালামালসহ উদ্ধারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!