ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, গৃহবধূসহ আহত ৪

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ২১ জুন ২০২২
বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, গৃহবধূসহ আহত ৪
ফাইল ছবি

মেহেরপুরে পৃথক স্থানে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক কৃষক নিহত ও চার গৃহবধূ আহত হয়েছেন।

নিহত আবু বক্কর সিদ্দিক মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে।

এছাড়া আহতরা হলেন- একই উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩০) ও রাজাপুর গ্রামের মজিদুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম (২৫), রাধাকান্তপুর গ্রামের কৃষক আহসান আলী (৪০) ও রহমতুল্লাহ।

আহত আঙ্গুরা ও কহিনুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল সুমন।

স্থানীয়রা জানায়, কৃষক আবু বক্কর সিদ্দিক স্থানীয় মাঠে ধান রোপণ করছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক বেলাল সুমন জানান, আহত দুই নারীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!