ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবককের কারাদণ্ড 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৫১, ২০ জুন ২০২২
আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবককের কারাদণ্ড 
আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবককের কারাদণ্ড 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদরাসা ছাত্রীদের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করার দায়ে মো. রাসেল নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে পৌর শহরের খড়মপুর হরযত শাহ পীর কেল্লা শহীদ (রহ) দাখিল মাদরাসার ছাত্রীদের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করার সময় মাদরাসার শিক্ষক ও ছাত্ররা তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া পৌর শহরের দেবগ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী।

খড়মপুর দাখিল মাদরাসার সুপারেনটেন্ড মুফতি কাজী কেফায়াতুল্লাহ জানান, মাদরাসায় দুই শিফটে পরীক্ষা চলছে রাসেল পরীক্ষার সময় নিয়মিত ছাত্রীদের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে ইভটিজিং করে আসছে। তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!