ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নরসিংদীতে বালু ব্যবসা কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ২০ জুন ২০২২
নরসিংদীতে বালু ব্যবসা কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২
আহতরা চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে-ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ ও ২ জন টেঁটাবিদ্ধ হয়েছেন। সোমবার সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত মাসে এ নিয়ে একাধিকবার ধাওয়া পাল্টাসহ উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 

এছাড়া এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী। সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বার এর গ্রুপ নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর হামলা চালান।

এ সময় নলাবাটা গ্রামের শিশু, বৃদ্ধসহ ১২ জন গুলিবিদ্ধ ও দুইজন টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা তাদের উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকায় নিয়ে যান। পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ মিয়া জানান, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!