ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডিভোর্সি তরুণীকে গলা কেটে হত্যা, গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ১৬ জুন ২০২২
ডিভোর্সি তরুণীকে গলা কেটে হত্যা, গ্রেফতার ৪
সোনাইমুড়ী থানা, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ীতে ডিভোর্সি তরুণী জান্নাতুল ফেরদৌস পাখিকে গলা কেটে হত্যায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ঐ উপজেলার দেওটি ইউনিয়নের নুরনবী ও স্বপন, সেনবাগ উপজেলার অলি উল্যাহ ওরফে মনির ও আবু সুফিয়ান। বুধবার রাতে সোনাইমুড়ীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানার এসআই শাহ আলম জানান, নিহতের ভাইয়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে চারজনকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এর আগে, বুধবার দুপুরে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের একটি সবজি ক্ষেত থেকে জান্নাতুল ফেরদৌস পাখির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত পাখি ডিভোর্সি ছিলেন মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। বুধবার সকালে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!