ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাগলের খাবার আনতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১৬ জুন ২০২২
ছাগলের খাবার আনতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ছাগলের খাবার আনতে গিয়ে পানিতে ডুবে বৃষ্টি ও আসমা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঐ উপজেলার কাজানী ইউনিয়নের নয়াগ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়ির পাশে ছাগলের খাবারের জন্য পাট পাতা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয় আসমা ও বৃষ্টি। এরপর স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে পানি থেকে তাদের লাশ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডের থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!