ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ১৬ জুন ২০২২
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ফাইল ছবি

গাজীপুরের রাজেন্দ্রপুরে ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টার দিকে রাজেন্দ্রপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, ময়মনসিংহ থেকে ঢাকায় যাওয়ার পথে রাজেন্দ্রপুর স্টেশনের কাছে পৌঁছলে ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

জয়দেবপুর স্টেশন মাস্টার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!