ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে বাসসহ হেলপার নিখোঁজ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ১১ জুন ২০২২
ফরিদপুরে বাসসহ হেলপার নিখোঁজ
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের বাস টার্মিনাল থেকে রাতের আঁধারে বাসসহ হেলপার নিখোঁজ হয়ে গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রিয়াংকা পরিবহন নামে নিখোঁজ ওই বাসটির (ঢাকা মেট্রো ব-১১৯৪৯৩) হেলপার ছিলেন সলেমান মণ্ডল। তিনি ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউপির কাফুরা গ্রামের কামাল মণ্ডলের ছেলে।

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও হারিয়ে যাওয়া বাসটির মালিক মো. আনিসুর রহমান জানান, গাড়িটি জেলার লোকাল রুটে চলাচল করতো। কামারখালী থেকে ছেড়ে শুক্রবার বিকেল ৫টা ২৭ মিনিটে ফরিদপুর বাস টার্মিনালে পৌছে। এরপর প্রতিদিনের মতো রাতে বাসটিকে টার্মিনালে রাখা হয়। আর হেলপার সলেমানও ওই বাসেই থাকতো।

আনিসুর রহমান বলেন, সকালে টার্মিনালে এসে বাস দেখতে না পেয়ে হেলপার সলেমানকে ফোন করি। তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। এরপর সকালে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ফরিদপুরের কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন বাস টার্মিনাল থেকে হেলপারসহ বাস হারিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন তারা।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন, বাস টার্মিনাল থেকে বাস হারিয়ে যাওয়ার ঘটনায় বাস মালিক একটি অভিযোগ দায়ের করেছেন। ওই বাস ও বাসে থাকা হেলপারকে খুঁজে বের করতে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!