ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনায় যৌন উত্তেজক ওষুধ উদ্ধার, দণ্ড নিয়ে কারাগারে কারখানার ম্যান

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ১০ জুন ২০২২
পাবনায় যৌন উত্তেজক ওষুধ উদ্ধার, দণ্ড নিয়ে কারাগারে কারখানার ম্যান
পাবনায় যৌন উত্তেজক ওষুধ উদ্ধার-ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা গোয়েন্দা পুলিশের একটি দল অনুমোদনহীন ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করেছে। অনুমোদহীন ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির ম্যানেজারকে কারাদণ্ড জরিমানা করেছে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার জানান, অনুমোদনহীন ওষুধ তৈরি করায় প্রায় দেড় বছর আগে পাবনার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুরে অবস্থিত ইমপেল ফার্মা ইউনানী প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত করে ওষুধ প্রশাসন অধিদফতর। এরপরেও প্রতিষ্ঠানটি গোপনে ভেজাল ও যৌন উত্তেজক বিভিন্ন ওষুধ তৈরি ও বাজারজাত করে আসছে।

এমন সংবাদে বৃহস্পতিবার দুপুরে ইপমেল ফার্মা ইউনানী ওষুধ কারখানায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মিরাজুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার ম্যানেজার মিরাজুলকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদণ্ডের রায় দেন।

অভিযানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক সুকর্ণ আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!