ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ৯ জুন ২০২২
বগুড়ায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
আদালতের রায়: প্রতীকী ছবি

বগুড়ায় ধর্ষণের দায়ে দুলু প্রামাণিক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ রায় ঘোষণা করেন।

দুলু প্রামাণিক বগুড়ার ধুনট উপজেলার আনারপুর দহপাড়ার সিদ্দিক প্রামাণিকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিতি ছিলেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশেকুর রহমান সুজন জানান, ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ধুনটের আনারপুর এলাকায় দুলু প্রামাণিক প্রতিবেশী তালাকপ্রাপ্ত এক নারীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী ধুনট থানায় মামলা করেন। ধুনট থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম তদন্ত শেষে তিনি একই বছরের ২১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন। ওই মামলায় দুলু প্রামাণিক জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই তিনি পলাতক।

তিনি বলেন, ১৩ বছর পর ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!