ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমের বিয়ের ৫ বছর পর ঘরে গৃহবধূর লাশ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৪, ৬ জুন ২০২২
প্রেমের বিয়ের ৫ বছর পর ঘরে গৃহবধূর লাশ
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে প্রেম করে বিয়ের ৫ বছর পর ঘর থেকে  ঝর্ণা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  সোমবার সকালে তিনি নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো তার মরদেহ উদ্ধার 

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। ঝর্ণা আক্তার উপজেলার চানপুর গ্রামের লেচু মিয়ার স্ত্রী। তিনি এক সন্তানের জননী। 

স্থানীয় ও পুলিশ জানা যায়, চানপুর গ্রামের সফর আলীর ছেলে লেচু মিয়া প্রায় ৫ বছর আগে ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের মৃত দরছ মিয়ার কন্যা ঝর্ণা আক্তারকে। বিয়ের পর তাদের সংসার সুখেই কাটছিল। কিন্তু কয়েক বছর পর পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে বিবাদ শুরু হয়। প্রায়ই ঝর্ণার সঙ্গে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনেরও ঝগড়া হতো। সোমবার সকালে ঝর্ণা হঠাৎ করেই নিজ ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। পরে পরিবারের অন্য সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, গৃহবধু আত্মহত্যা করেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। পুলিশি তদন্ত শেষে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!