ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ৬ জুন ২০২২
লক্ষ্মীপুরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন
আদালতের আদেশ: প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে মো. আলী অপহরণ মামলায় একজনকে যাবজীবজ্জন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম। সোমবার দুপুরে আদালতের বিচারক আসামি মো. স্বপন প্রকাশ আমির হোসেন ওরফে নুর ইসলামের বিরুদ্ধে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তের বাবার নাম মৃত আব্দুর রব। তার বাড়ি সদর উপজেলার আবিরনগরে হাসমত আলী বেপারী বাড়ি। একই সঙ্গে আদালত আসামির বিরুদ্ধে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। 

মামলার অপর আসামি হেলাল উদ্দিনকে আদালত বেকসুর খালাস দিয়েছে। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংসা থানার চরপাড়া গ্রামে। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ মে স্বপন পল্লী বিদ্যুতের চাকরি দেওয়ার কথা বলে দুই লাখ টাকা প্রতারণা নিয়ে যায়। এ টাকা ফেরত চাইলে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে ফেরত দেওয়া হবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যাচ্ছিল না। 

একপর্যায়ে টাকা ফেরত চাইলে মো. আলীকে খুন করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সদর থানায় স্বপন ও হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন মো. আলীর স্ত্রী  আফরোজা আক্তার নয়ন। 

পুলিশ স্বপন ও হেলালের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। জজ কোর্টের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!