ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে ৬ চাল ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ৫ জুন ২০২২
গাজীপুরে ৬ চাল ব্যবসায়ীকে জরিমানা
ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশন জয়দেবপুর চাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাইসেন্স না থাকায় ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুন) দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ছয় চাল ব্যবসায়ীকে লাইসেন্স না থাকা বা লাইসেন্সর মেয়াদোত্তীর্ণ থাকায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মেসার্স পংকজ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ছামাদ রাইচ এসেন্সিকে ৫ হাজার টাকা, মেসার্স সুরাইয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা, শিউলী ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ফারুক ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপজেলা খাদ্য অফিসের খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য পরিদর্শন সোহেল আহমেদ, সদর থানা পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!