ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় কাভার্ডভ্যানের চাপায় যুবক নিহত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ১ জুন ২০২২
খুলনায় কাভার্ডভ্যানের চাপায় যুবক নিহত
খুলনা জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাত ১৬ বছরের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মহানগরীর হরিণটানা থানার মোস্তফার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর পর স্থানীয়রা কাভার্ডভ্যান ও চালককে আটক পুলিশের কাছে সোপার্দ করেছে। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

আটক কাভার্ডভ্যানের চালক মো. শামীম গাজী ছাচিবুনিয়া এলাকার জয়নাল গাজীর ছেলে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, নিহত ওই যুবক বাইসাইকেল চালিয়ে বাইপাস পার হয়ে বয়রার দিকে যাচ্ছিল। অপরদিকে ঘাতক কাভার্ডভ্যান বয়রা থেকে দ্রুত গতিতে বাইপাসের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তার ওপর পড়ে যায় ওই যুবক। এসময় কাভার্ডভ্যানের একটি চাকা ওই যুবকের মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে কাভার্ডভ্যানসহ চালক শামীমকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এখনও নিহতের নাম ঠিকানা জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!