ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল খাদে, ছাত্রলীগ কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ৩১ মে ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল খাদে, ছাত্রলীগ কর্মী নিহত
ছাত্রলীগ কর্মী বিল্লাল মিয়া: ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের তিলপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল মিয়া নাসিরনগর সদরের ইউসুফ মিয়ার ছেলে। তিনি সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এ দুর্ঘটনায় নাসিরনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. তমাল মিয়া গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাতে বিল্লাল মিয়া মোটারসাইকেল যোগে নাসিরনগর কলেজ শাখার সভাপতি তমালকে সঙ্গে নিয়ে নাসিরনগর সদর থেকে তিলপাড়ার দিকে যাচ্ছিলেন৷ তিলপাড়ার কাছাকাছি পৌঁছার পর একটি মোড় অতিক্রম করার সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মারা যান ও তমালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে উপজেলার তিলপাড়া মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক বিল্লাল মারা যান ও তমাল গুরুতর আহন হন। আহত তমালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!