[ দেশজুড়ে ]
নীলফামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
নীলফামারী ডিমলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহাগ নিহত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সোহাগ ইসলাম তার ভাতিজি সাথী আক্তারকে স্কুলে দিয়ে আসার জন্য বাড়ি থেকে ডিমলার উদ্দেশে রওনা হয়। পথে পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন ঢাকাগামী অনিতা এন্টারপ্রাইজের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে চাচার (সোহাগ) মৃত্যু হয়। তাৎক্ষণিক ডিমলা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও গুরুতর অসুস্থ সাথীকে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ডাক্তার সাথী আক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!