ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

২০ বছর আগে ছাড়েন স্ত্রী-সন্তান, নতুন পরিবারে হলেন লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ২৯ মে ২০২২
২০ বছর আগে ছাড়েন স্ত্রী-সন্তান, নতুন পরিবারে হলেন লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকা থেকে মোহাম্মদ সোলায়মান নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে গোসাইলডাঙ্গার একটি কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোলায়মান পটিয়া উপজেলার কোলাগাঁও ইউপির ইসমাইল সওদাগরের ছেলে। তিনি বন্দরে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

বন্দর থানার এসআই মোহাম্মদ হাসান বলেন, রোববার সকালে সোলায়মানের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে লোহার বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ ২৬ মে তাকে দেখা গিয়েছিল বলে জানায় স্থানীয়রা। তাই কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বাবা ২০ বছর ধরে আমাদের সঙ্গে থাকেন না। তিনি গোসাইলডাঙ্গা এলাকায় থাকতেন। নোয়াখালী থেকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। আমাদের সঙ্গে মাঝেমধ্যে ফোনে যোগাযোগ করতেন। ভালো আছি কিনা খবরাখবর নিতেন। তবে গোসাইলডাঙ্গা এলাকায় যাদের নিয়ে থাকতেন, সেই পরিবারও কয়েকদিন আগে বাড়িতে চলে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!