ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে সড়কে নিথর হলেন ব্যবসায়ী

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ২৮ মে ২০২২
ফেনীতে সড়কে নিথর হলেন ব্যবসায়ী
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে সোনাগাজী-ফেনী সড়কের বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ এলাকায় সিএনজি অটোরিকশা ও পাওয়ার ট্রলির সংঘর্ষে তিনি মারা যান। 

নিহত তৌহিদ উপজেলার (কাস্মির) সমবায় বাজারের গ্রিল ওয়ার্কশপের স্বত্বাধিকারী ও চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের কোরবান আলী পন্ডিত বাড়ির নুরুল আমিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কে সোনাগাজীগামী একটি সিএনজি ও ফেনীগামী পাওয়ার ট্রলির সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুলের মৃত্যু হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ মোহাম্মদ দাইয়ান তথ্যটি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!