ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বোনের সঙ্গে নদী পারপারের সময় তলিয়ে গেল ভাই

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ২৬ মে ২০২২
বোনের সঙ্গে নদী পারপারের সময় তলিয়ে গেল ভাই
নদী (ফাইল ছবি)

নীলফামারীতে ড্রামের ভেলায় চড়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে সজিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) বিকেলে চাপড়া বড়গাছা ইউনিয়নের বেড়ার ডাঙ্গা এলাকার চাড়াল কাটা নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সজিব ও তার বড় বোন এক সঙ্গে ড্রামের ভেলায় নদী পার হচ্ছিলেন। ভেলা মাঝ নদীতে আসার পর তারা হঠাৎ করে পানিতে পড়ে যান। সাঁতার জানায় বোন বেঁচে গেলেও তলিয়ে যায় সজিব। এরপর ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে সজিবকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন, ঘটনার প্রায় ৩০ মিনিট পর আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে রংপুরে আমাদের ডুবুরি দলকে ফোন করে ঘটনাস্থনে যাই। সেখানে এক ঘণ্টার চেষ্টায় পানির ২৫-৩০ ফুট গভীরে একটা গর্ত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!