ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের ৬ দিন পর পঞ্চম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:১৮, ২৪ মে ২০২২
নিখোঁজের ৬ দিন পর পঞ্চম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর পঞ্চম শ্রেণির ছাত্র রাশিদুল ইসলামের অর্ধগলিত লাশ বাঁশ বাগান থেকে উদ্ধার ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের ৬ দিন পর পঞ্চম শ্রেণির ছাত্র রাশিদুল ইসলামের অর্ধগলিত লাশ বাঁশ বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানার ইসলা দিঘর গ্রামে অচিন্ত তালুকদারের বাঁশ বাগান থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাশিদুল ইসলাম রায়গঞ্জ থানার ধামাইনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে সলঙ্গা থানা পুলিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে রায়গঞ্জ থানায় লাশ হস্তান্তর করে। 

নিহতের বড় ভাই তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সকাল ৭ টায় রাশিদুল বাড়ি থেকে ভাত খেয়ে বড় ভাইয়ের অটোভ্যান নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরদিন শুক্রবার রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান জানান, স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!