ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দাদা-নাতির 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২০ মে ২০২২
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দাদা-নাতির 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দাদা-নাতি উপজেলার রায়দৌলতপুর ইউপির কাজিপুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে দাদার বয়স ৬৫ ও নাতির বয়স ৮। তাদের নাম পরিচয় জানা যায়নি।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নারসিন হোসেন জানান, ওই বৃদ্ধ ও শিশু রেল সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। ঘটনাস্থলে জিআরপি পুলিশ পৌঁছেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!