[ দেশজুড়ে ]
‘সিনেমা হলে’ ১৭৭৬ লিটার সয়াবিন তেল
অবৈধভাবে তেল মজুত করায় ডিলারকে গুনতে হলো ৫০ হাজার টাকা জরিমানা
ভোলার বোরহানউদ্দিনে একটি সিনেমা হলের গোডাউন থেকে এক ৭৭৬ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুত করায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সড়কের সাবেক চিত্রমনি সিনেমান হলের একটি গোডাউন থেকে এসব তেল উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা তেল ১৬০ টাকা দরে জনসাধারনের কাছে বিক্রি করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনের সাবেক চিত্রমনি সিনেমা হলের একটি গোডাউন থেকে এক হাজার ৭৭৬ লিটার রূপচাঁদা সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার মাকসুদ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!