[ দেশজুড়ে ]
৮০০ টাকার সয়াবিন তেল ৯৮৫ টাকায় বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লার পদুয়ারবাজারে সয়াবিন তেলের গোডাউনে অভিযান- ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার পদুয়ারবাজারে সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি টাকা নেয়ায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মজুতকৃত সয়াবিন তেল তাৎক্ষণিক বোতলের গায়ের দামে বিক্রি করা হয়।
বুধবার দুপুরে অভিযান চালান সংস্থার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
তিনি জানান, বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে পুরোনো দামের সব সয়াবিন তেল বের করে ঐ দামে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। তেলের কেনা দামের রশিদ দেখাতে না পারায় এবং ১৬০ টাকার ১ লিটারের বোতল ২০০ টাকায়, ৫ লিটারের বোতল ৮০০ টাকার পরিবর্তে ৯৮৫ টাকায় বিক্রি করায় পাঁচটি দোকানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!