ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবজি-পর্নোগ্রাফি দেখতে বাধা দেয়ায় কিশোরের আত্মগোপন, অতপর…

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৪, ৮ মে ২০২২
পাবজি-পর্নোগ্রাফি দেখতে বাধা দেয়ায় কিশোরের আত্মগোপন, অতপর…
ছবি: সংগৃহীত

পাবজি ও পর্নোগ্রাফিতে বাধা দেয়ায় অভিমান করে পাঁচ মাস আত্মগোপনে থাকা এক কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানা মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। নিখোঁজ কিশোর নগরের ডিসি রোড এলাকার গনি কলোনী এলাকায় থাকতেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, ২০২১ সালের ১০ ডিসেম্বর ওই কিশোর চট্টগ্রাম নগরের ডিসি রোডের গনি কলোনির বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ভিকটিমের নিখোঁজ হওয়ার পর থেকে তার মা-বাবা, আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে ১১ ডিসেম্বর চট্টগ্রামের চকবাজার থানায় জিডি করেন। পরে ভিকটিমের মায়ের আবেদনের পর চকবাজার থানায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়।

মামলার পরও ছেলেকে খুঁজে না পেয়ে র‌্যাবের কাছে একটি আবেদন করেন অভিভাবকরা। শুক্রবার নগরীর চান্দগাঁওয়ের নিউ চান্দগাঁও থানা মোড়ে অভিযান চালিয়ে ওই কিশোরকে উদ্ধার করে র‌্যাব।

১১ ডিসেম্বর চকবাজার থানায় তার মা জিডি করেন। এরপরও তার কোনো খোঁজ না পেয়ে ২৬ মার্চ ৩ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করলে চান্দগাঁও থানা মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!