[ দেশজুড়ে ]
ফসল রক্ষা করতে গিয়ে বজ্রপাতে ক্ষেতেই নিথর হলেন কৃষক
বজ্রপাত: প্রতীকী ছবি
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোটে বজ্রপাতে আবু তাহের নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় মাতাইনকোট কমপ্লেক্সের উত্তর দিকের ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
কৃষক আবু তাহের ওই গ্রামের মৃত তাজুল ইসলামের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকেলে তিনি নিজের ক্ষেতের কাটা বোরো ধান বৃষ্টি থেকে রক্ষা করতে কাজ করছিলেন।
স্থানীয় পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার বলেন, বজ্রপাতে আমার ইউনিয়নের মাতাইনকোট গ্রামের আবু তাহের নামে একজন কৃষক মারা গেছেন। খবর পেয়েই আমি কৃষকের বাড়িতে এসেছি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!