[ দেশজুড়ে ]
শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিলল হাজার রেজর
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ব্লেড সংযুক্ত এক হাজার রেজর মেশিন উদ্ধার করেছে কাস্টমসের এয়ারপোর্ট ইউনিট। চালানটির মাধ্যমে তিন লাখ টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস।
সোমবার দুপুরে চটগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সকালে কলকাতা থেকে স্পাইস জেড এয়ারলাইনসের এসজি-৭৩ নামে একটি ফ্লাইটে আসা সুলতান আহমেদ নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ব্লেড সংযুক্ত এক হাজার দুটি রেজর উদ্ধার করা হয়। এসব পণ্য কোনোভাবেই ব্যাগেজ ঘোষণায় আমদানিযোগ্য নয়। এর মাধ্যমে সরকারের তিন লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করা হচ্ছিল। উদ্ধারকৃত পণ্যগুলো বাজেয়াপ্ত করতে চট্টগ্রাম কাস্টমস হাউজের কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!