ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৬, ২ মে ২০২২
সিলেটে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সিলেটের লালদিঘির পাড় হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। মার্কেটে আগুন লাগায় কয়েক কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

রোববার রাত ৩টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ।

তিনি জানান, সিলেটের সবচেয়ে বড় এ মার্কেটে রাত ৩টা ১৮ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সিলেট কোতোয়ালি থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা রাতের দায়িত্ব পালন করছিলাম। এ সময় সিলেট হকার্স মার্কেটের ৫ নম্বর গলিতে আগুন লেগেছে বলে খবর পাই। এরপর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি।

তিনি আরো বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে মার্কেটের সামনে ও পেছনে সমানভাবে কাজ করা হচ্ছে। কিন্তু আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এ গলিতে কাপড়ের দোকান থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!