ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ২৯ এপ্রিল ২০২২
টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
আটককৃত দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফের নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে টেকনাফ মডেল থানার একটি টিম নাইট্যংপাড়া এলাকায় যানবাহনে তল্লাশি চালায়। এ সময় জাদিমুরা ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নজির আহমদের ছেলে সাইফুল ইসলাম ও মুছনি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সাইফুল ইসলামের ছেলে আবু হুরাইরার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!