ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলেজছাত্র ইভান খুন: গ্রেফতার প্রিয়ম রিমান্ডে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ২৮ এপ্রিল ২০২২
কলেজছাত্র ইভান খুন: গ্রেফতার প্রিয়ম রিমান্ডে
গ্রেফতার প্রিয়ম বিশ্বাস

চট্টগ্রামে কলেজছাত্র ইভান হত্যা মামলায় গ্রেফতার প্রিয়ম বিশ্বাসকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ রিমান্ড দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে প্রিয়মকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে, বুধবার রাতে নগরীর সিআরবি সাত রাস্তার মাথা এলাকা থেকে প্রিয়মকে গ্রেফতার করা হয়। প্রিয়ম চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের বুড়ির দোকান মহাজন বাড়ির রানা বিশ্বাসের ছেলে।

শুক্রবার রাতে চেরাগী পাহাড় এলাকায় ছুরিকাঘাতে খুন হন বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আসকার বিন তারেক ওরফে ইভান। তিনি নগরীর এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানশনের এসএম তারেকের ছেলে।

ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে শোভন নামে এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন নিহত ইভানের বাবা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!