ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জব্বারের বলীখেলা: শাহজালালকে হারিয়ে চ্যাম্পিয়ন জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ২৫ এপ্রিল ২০২২
জব্বারের বলীখেলা: শাহজালালকে হারিয়ে চ্যাম্পিয়ন জীবন
শাহজালালকে হারিয়ে চ্যাম্পিয়ন জীবন-ছবি ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার জীবন বলী। এর আগে এ বলীখেলার ১০৯ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন জীবন বলি। এবারের ১১৩ তম আসরেও চ্যাম্পিয়ন হলেন তিনি।

সোমবার বিকেলে লালদীঘি সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে বালুর মঞ্চে বলীখেলা শুরু হয়। এ সময় হাজারো মানুষ উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

খেলা চলাকালীন দু’ভাগে বিভক্ত হয়ে জীবন ও শাহজালালের পক্ষে স্লোগান দিতে থাকেন দর্শকরা। বেশ কয়েকবার শাহজালালকে ধরাশায়ী করার চেষ্টা করেও পারেননি জীবন। শেষ মুহূর্তে পয়েন্ট ভিত্তিতে জীবনকে বিজয়ী ঘোষণা করেন খেলার রেফারি আব্দুল মালেক।

গতবার শাহজালাল বলীর কাছে হার মানলেও এবার সেই শাহজালালকে হারিয়েই জয়ের শিরোপা ছিনিয়ে নিয়ে দারুণ খুশি জীবন। চ্যাম্পিয়ন হয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল জব্বারের বলীখেলায় এবারের আসরে চ্যাম্পিয়ন হবো। চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ খুশি লাগছে।

খেলায় এবার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল (চ্যালেঞ্জিং বাউট), সেমি ফাইনাল ও ফাইনালে (চ্যাম্পিয়ন বাউট) মোট ৭২ জন বলী অংশ নেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে স্থানীয় বদর পাতি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বলীখেলা চালু করেন। এরপর থেকে প্রতি বাংলা বছরের ১২ বৈশাখ লালদীঘি ময়দানে এ খেলার আয়োজন করা হয়। ব্যবসায়ী আবদুল জব্বারের নামানুসারে খেলাটির নাম রাখা হয় ‘জব্বারের বলীখেলা’।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: চট্টগ্রাম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!