ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইফতারের পর আড্ডায় গিয়ে লাশ হয়ে ফিরল কলেজছাত্র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ২৩ এপ্রিল ২০২২
ইফতারের পর আড্ডায় গিয়ে লাশ হয়ে ফিরল কলেজছাত্র
আসকার বিন তারেক-ফাইল ফটো

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার চেরাগী পাহাড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসকার বিন তারেক নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আসকার একই থানার এনায়েত বাজার এলাকার এসএম তারেকের ছেলে। তিনি বিএএফ শাহীন কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

স্বজনরা জানান, ইফতারের পর চেরাগী পাহাড় এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলেন আসকার। ঐ এলাকায় ছুরিকাঘাতে তিনি আহত হন। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, ছুরিকাঘাতে ঐ কলেজছাত্র নিহত হয়েছেন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: চট্টগ্রাম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!