ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মঠবাড়িয়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৬, ১৮ এপ্রিল ২০২২
মঠবাড়িয়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
জেলা ও দায়রা জজ আদালত, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আরো এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. কামাল হাওলাদার ঐ উপজেলার ফুলঝুড়ি গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, যৌতুক দিতে না চাওয়ায় ২০১২ সালের ২২ জুলাই নিজ বাড়িতে শ্বাসরোধে স্ত্রী শাহীনুর বেগমকে হত্যা করেন কামাল। ঐদিন নিহতের মামা ছগির শরীফ বাদী হয়ে কামালসহ ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঐ বছরই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচার কার্যক্রম শেষে কামালকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!