ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে লাশ হলেন যুবক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ১৭ এপ্রিল ২০২২
ট্রেনে কাটা পড়ে লাশ হলেন যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড শুকলালহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে হেলাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল হোসেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বোরহান মার্কেট এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।

সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সব প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!