ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ১৪ এপ্রিল ২০২২
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
আমদানি-রফতানি বন্ধ (ফাইল ছবি)

বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভারত থেকে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

তিনি জানান, বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে আজ সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ছুটি শেষে আগামী শনিবার আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

জানতে চাইলে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান বলেন, আজ সরকারি ছুটি থাকলেও পাসপোর্ট যাত্রীদের পারাপার কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!