[ দেশজুড়ে ]
বৈশাখের প্রথমদিনেই কালবৈশাখী ঝড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
ঘরের ওপর গাছচাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত
সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছচাপা পড়ে মা, মেয়ে ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম, তার মেয়ে মাহিমা আক্তার ও ছেলে হোসাইন মিয়া।
স্থানীয়রা জানায়, জগন্নাথপুরে রাত থেকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়। ভোর ৪টার দিকে সুলেমানপুর গ্রামে ঝড়ে হারুন মিয়ার বাড়ির চালের ওপর গাছ ভেঙে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা মৌসুমা বেগম, তার মেয়ে মাহিমা আক্তার ও ছেলে হোসাইন মিয়া মারা যান।
সুনামগঞ্জের জগন্নাথপুরের ওসি শশাঙ্ক পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!