ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈদের আগে দর্জির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ১৩ এপ্রিল ২০২২
ঈদের আগে দর্জির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ
দর্জির দোকান- ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুরে মালিকপক্ষ ও কারিগরদের মধ্যে কাপড় সেলাইয়ের দাম নিয়ে বনিবনা না হওয়ায় উপজেলা দর্জি মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য দোকার বন্ধ করে দিয়েছে। রোববার (১০ এপ্রিল) থেকে বাজারের সব দোকান বন্ধ করে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান সমিতির সদস্যরা।

সৈয়দপুর উপজেলা দর্জি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন বলেন, এবার ঈদ উপলক্ষে কারিগররা কাপড়ের প্রতি পিস সেলাইয়ে বাড়তি টাকা দাবি করেছেন। যা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কারণ ওদের দাবি অনুযায়ী দাম বাড়ালে গ্রাহকের ওপর চাপ পড়বে। এজন্য আমরা প্রতিবাদ জানিয়ে অনিদির্ষ্টকালের জন্য দোকান বন্ধ রেখেছি।

কারিগর সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, বর্তমানে সব জিনিসের দাম বেড়েছে। সে অনুযায়ী কারিগররা রেট কিছুটা বাড়ানোর অনুরোধ করেছে। সামনে ঈদ তাই যাতে মালিকপক্ষ ও কারিগরদের মধ্যে সমস্যা দূর হয় ও কারিগররা দ্রুত কাজে ফিরতে পারে সে জন্য চেষ্টা চলছে।

সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি। কারণ ঈদের আগে গ্রাহকরা বিড়ম্বনায় পড়েছেন। আমরা উভয়পক্ষকে নিয়ে দ্রুত একটা মীমাংসায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!