ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ১২ এপ্রিল ২০২২
বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দড়িকান্দি এলাকায় বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঘটে এ ঘটনা।

নিহতের নাম সজিব মোল্লা। ১৯ বছর বয়সী সজিব দড়িকান্দি এলাকার সেলিম মোল্লার ছেলে। সজিব তার প্রথম পক্ষের সন্তান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, দুপুর ২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে মেলিমের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে মারধর করেন তিনি। বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয়ে সেলিমের পায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন ছেলে সজিব। পরে ছুরি কেড়ে নিয়ে ছেলের পেটে আঘাত করেন সেলিম। এতে ঘটনাস্থলেই সজিব মারা যান।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!