[ দেশজুড়ে ]
ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রী নিহত
সাতক্ষীরা জেলার মানচিত্র: ফাইল ফটো
সাতক্ষীরার কালিগঞ্জে ঢালাইয়ের সময় ছাদ থেকে পড়ে শেখ আলাউদ্দিন নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেখ আলাউদ্দীন উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত শেখ শাহামত আলীর ছেলে।
সহকর্মী রাজমিস্ত্রী আব্দুর রহমান জানান, আলাউদ্দিন ও তিনি গোলখালী গ্রামে বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় একতলা বিল্ডিংয়ের ছাদের কার্নিশ থেকে হঠাৎ নিচে পড়ে যায় আলাউদ্দীন। গুরুতর আহত অবস্থায় তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজমিস্ত্রী আব্দুর রহমান আরো জানান, বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিল। এ তারের সঙ্গে স্পর্শ হওয়ার কারণে আলাউদ্দীন ছাদ থেকে পড়ে গেছে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক রুপা খাঁন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শেখ আলাউন্দীনের মৃত্যু হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!