[ দেশজুড়ে ]
রংপুর থেকে ঢাকাগামী বাস বন্ধ
রংপুর থেকে ঢাকাগামী বাস বন্ধ
পূর্ব-ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে এ কর্মবিরতি পালন করছেন তারা। হঠাৎ শুরু হওয়া এ কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
শ্যামলী পরিবহনের হেলপার সোহেল রানা বলেন, অনেক গাড়ির মালিক তাদের শ্রমিকদের পর্যাপ্ত মজুরি দিলেও আমরা পাই না। দীর্ঘদিন ধরে দাবির বিষয়ে জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে আমরা গাড়ি চালানো বন্ধ রেখেছি।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, মোটর শ্রমিক ইউনিয়ন থেকে কোনো ধর্মঘট ডাকা হয়নি। মূলত মালিকপক্ষের নির্দেশে একটি পক্ষ বাস চলাচল বন্ধ রেখেছে। কারা এ ধর্মঘটের ডাক দিয়ে মানুষকে জিম্মি করে রেখেছে তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেয়া হোক।
এদিকে, সৌখিন, এনা, নাবিল ও শাহ ফতেহ আলী পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে। এসব পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজাররা জানান, তাদের বেতন-ভাতা পরিশোধ থাকায় তারা কর্মবিরতি পালন করছেন না।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!