[ দেশজুড়ে ]
শেরপুরে কলেজছাত্রীকে গণধর্ষণ, শিক্ষকসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃত দুইজন। ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরে এক কলেজছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জোবায়ের হোসাইন নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও তার বাড়ির মালিক লুৎফর রহমান। আরেক অভিযুক্ত আবু রাহাত পলাতক।
পুলিশ জানায়, ঐ কলেজছাত্রীকে গেল বুধবার সন্ধ্যায় প্রভাষক জোবায়ের হোসেন কল করে শেরপুর শহরে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনা টের পেয়ে বাসার মালিক লুৎফর রহমান ও আবু রাহাতও ঐ ছাত্রীকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার ছাত্রী রাতে বাড়ি ফিরে স্বজনদের সহযোগিতায় ৯৯৯-এ কল করে অভিযোগ করেন। ঐ রাতেই অভিযান চালিয়ে প্রভাষক জোবায়ের হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া বৃহস্পতিবার গ্রেফতার করা হয় বাড়ির মালিক লুৎফর রহমানকে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক জানিয়েছেন, আরেক অভিযুক্ত আবু রাহাত পলাতক। তাকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!