ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুলাউড়ায় টিলা ধসে ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ২৬ মার্চ ২০২২
কুলাউড়ায় টিলা ধসে ৩ শিশুর মৃত্যু
এই টিলার মাটিতে চাপা পড়ে প্রাণ যায় তিন শিশুর। ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ভাটেরার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ৩ শিশু হলো ভাটেরার পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে, সুমন মিয়া, আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির।

পশ্চিম ইসলামনগরের পঞ্চায়েত প্রধান সফর উদ্দিন জানান, রাবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় ৩ শিশু পাখির বাসা দেখতে পেয়ে টিলার গর্তে ঢুকে যায়। সেখানে ঢুকা মাত্রই মাটি ধসে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!